হা ফি জু ল ই স লা ম
‘অন্তহীন চাওয়া’ নামের অপূর্ব ভালোবাসার গান নিয়ে এসেছে শাকিব খান মিমো ও নেহা করিম। গানটি গত ১১ অক্টোবর অনলাইন এবং ইউটিউবে প্রকাশ পেয়েছে জি সিরিজ এবং অগ্নিবীনা লেবেলের আওতায়। গানটির কণ্ঠশিল্পী মিমো ও নেহা, কথা ও সুর করেছেন মিমো আর প্রখ্যাত সংগীত পরিচালক পার্থ মজুমদার গানটির সংগীত রচনা করেছেন। সম্পূর্ণরূপে লন্ডনে ধারণকৃত এ চিত্রসংগীতটি তৈরি করেছেন চিত্রপরিচালক আসিফ ইসলাম। ইতিমধ্যে বহু শ্রোতার কাছ থেকে সাড়া পাওয়া গেছে ইউটিউবে। গানটি প্রসঙ্গে শাকিব খান মিমো বলেন, যে গানের আরেকজন কণ্ঠশিল্পী নেহা তার জীবনে অসামান্য অবদান রাখেন।
‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডে দীর্ঘদিন গিটারিস্ট ও সহশিল্পী হিসেবে মাকসুদুল হকের সঙ্গে সংগীত চর্চা করেন মিমো। তিনি বলেন, দর্শক-শ্রোতার সমর্থন ও উত্সাহই পারে আমাদের আরও ভালো সংগীত সৃষ্টিতে অনুপ্রাণিত করতে।
নেহা এ গানটির সাফল্য নিয়ে খুব আশাবাদী।
