পাঁচবিবিতে ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:১৬

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরমান হোসেনের হস্তক্ষেপে বুধবার নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ হয়েছে। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ঐ মাদ্রাসা ছাত্রীর সঙ্গে জয়পুরহাট সদর উপজেলার রাচন্দ্রপুর (সাতবাড়িয়া) গ্রামের মোতাহার আলীর ছেলে মামিদুল হকের (২২) বিয়ের আয়োজন করে পরিবার। ইউএনও বরমান হোসেন খবর পেয়ে মেয়ের বাড়িতে হাজির হলে বরযাত্রীরা পালিয়ে যায়। এ সময় তিনি বাল্যবিবাহর আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের অভিভাবকের মুচলেকা নেন।