নিউজিল্যান্ডের গ্রেট জন রিড আর নেই। ৯২ বছর বয়সি সাবেক এই অধিনায়ক কোলন ক্যানসারের সঙ্গে লম্বা লড়াই শেষে জীবনের ইতি টানেন গতকাল। ১৯৫৯ সালে উইজডেনের বর্ষসেরা এই ক্রিকেটারকে নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। তবে, তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে অধিনায়ক হিসেবে। ১৯৫৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ড যখন প্রথম টেস্ট জিতে, তখন তিনিই ছিলেন অধিনায়ক। দেশের হয়ে যে ৫৮ টি টেস্ট খেলেন রিড তার মধ্যে ৩৪ টিতেই ছিলেন অধিনায়ক। ৩৩.২৮ গড়ে করেন ৩৪৩৮ রান।
