স্থাপনা

মাটির ঘর

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:৪৩

জয়নুল আবেদীন স্বপন

 

মাটির ঘর তীব্র শীতে থাকে বেশ উষ্ণ, গরমে থাকে শীতল। পরিবেশবান্ধব টেকসই ও মজবুত মাটির ঘর হাজার বছরের ধারক ও বাহক। মাটির ঘরে থাকার আরাম ও ঘ্রাণ অন্য ঘরে পাওয়া যাবে না। নিরাপত্তার জন্য ভূমিকম্প নিরোধ মাটির ঘর অল্প খরচে দেড় থেকে দু মাসে নির্মাণ করা যায়। একসময় বিত্তশালীরাও উঁচু জায়গায় বড় বড় মাটির বাড়ি নির্মাণ করতেন। এঁটেল মাটির দৃষ্টিনন্দন দোতলা ঘরও মাঝে মাঝে দেখা যায়। যার সামনে বিশাল উঠোন। মাটির দেয়ালে আলপনা আঁকা। তুষের সঙ্গে এঁটেল মাটির ছানা তৈরি করে কিছুদিন রেখে দিয়ে পরে অন্যান্য উপকরণ মিশিয়ে পেস্ট বানিয়ে দেয়ালের সৌন্দর্য বাড়ান কারিগররা।

শিল্প কারখানা হওয়ার কারণে গাজীপুরে শত বছরের পুরোনো মাটির ঘর ভেঙে নির্মাণ হচ্ছে বহুতল ভবন। মাটির ঘর হারিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়। সবুজ শ্যামল ছায়া ঘেরা মাটির বাড়ি কিছুদিন পর আর খুঁজে পাওয়া যাবে না।