গাজীপুরে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২২:২২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের উদ্যোগে নারী ও শিশু ধর্ষণ, গণধর্ষণ, যৌন হয়রানি ও সব প্রকার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর এম এ বারী। বক্তব্য রাখেন নিয়ামুল বশির মুস্তাফিজ, কাজী মোসাদ্দেক হোসেন, সালমা বেগম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আবু জাফর, সামসুন্নাহার, মো. ইনসাফ মিয়া ও নারায়ণ গোস্বামী প্রমুখ। এ সময় সারাদেশে ধর্ষণ, নারী ও নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয় এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।