ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা সিনেমা হল শর্তসাপেক্ষে প্রায় সাত মাস পর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য মন্ত্রণালয় গতকাল বুধবার এ ব্যাপারে একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়েছে, আগামী ১৬ অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। তবে কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দেওয়া হয়েছে।
করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব সিনেমা হল। তবে সংশ্লিষ্টরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ সামনে রেখে সিনেমা হল খুলে দেওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়াবে।
