করোনামুক্ত সৌমিত্র তবে সঙ্কট কাটেনি

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০০:৪২

করোনা সংক্রমণ মুক্ত হলেন অভিনেতা সৌমিত্র চট্টাপাধ্যায়। বুধবার পরীক্ষায় তার কোভিড নেগেটিভ ফল এসেছে। জ্বরও কমেছে। তবে কো-মর্বিডিটি এবং বয়সজনিত কারণে তার শারীরিক অবস্থার মাঝেমধ্যে অবনতি হচ্ছে। সোডিয়ামুপটাসিয়াম লেভেলের মাত্রা দ্রুত ওঠা নামা করছে। তাই তাঁকে সঙ্কটুমুক্ত বলা যাচ্ছে না বলে বেলভিউ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, চিকিত্সায় সাড়া দেওয়ায় তাকে এখনই ইনভেসিভ ভেন্টিলেশনে নেওয়া হচ্ছে না। তবে প্রস্টেটের ক্যান্সার আবার দানা বেঁধেছে। যা ছড়িয়েছে ফুসফুস, মস্তিষ্কেও। মস্তিষ্কে ‘এনসেফালোপ্যাথি’ হয়েছে। ফুসফুসে সংক্রমণও রয়েছে। আচ্ছন্ন ভাব, অস্থিরতাও কাটে নি। সিওপিডুিসহ আরও কিছু শারীরিক সমস্যা রয়েছে। তাই তাকে টানা নজরদারিতে রাখা হচ্ছে।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়েছে ১০ দিন আগে সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি হন। ১৯ সদস্যের চিকিত্সকদের মেডিকেল বোর্ড তার চিকিত্সা করছে।(আগের খবর পৃষ্ঠা-১২)