অদ্ভুত এক অভিযোগ নিয়ে থানায় হাজির এক যুবক। অভিযোগ শুনে অবাক পুলিশের কর্তারা। কিন্তু যুবক নাছোড়বান্দা। তার অভিযোগ নিতে হবে এবং সমাধান করে দিতে হবে।
ঘটনাটা ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলায়। ওই যুবক থানায় এসে বলেন, তার হৃদয় চুরি হয়ে গেছে। এ জন্য থানায় এসেছেন।
এক ভারতীয় সংবাদমাধ্যমকে নাগপুরের পুলিশ কমিশনার ভুষণকুমার উপাধ্যায় এ তথ্য জানান। তিনি বলেন, সপ্তাহখানেক আগে ওই ব্যক্তি থানায় হাজির হন। লিখিত অভিযোগ জানিয়ে বলেন, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তার হৃদয় খোয়া গিয়েছে। পুলিশকে তিনি অনুরোধ করেন হৃদয় খুঁজে দিতে।
আরো পড়ুন: মাছের ড্রামে রোহিঙ্গা পাচার
এসময় কর্তব্যরত অফিসার অবাক হয়ে যান। বিষয়টি বুঝতে না পেরে ডেকে আনেন সিনিয়র অফিসারকে। পরে জানা যায় তিনি যাকে ভালোবাসেন সেই মেয়ে তাকে প্রত্যাখ্যান করেছে।
পুলিশ বলছে, শেষপর্যন্ত ওই ব্যক্তিকে ফিরিয়ে দিতে হয়েছে। বিষয়টি পুলিশ কোনও ভাবেই সমাধান করতে পারে না। কারণ আদালত এই অভিযোগ নিতে পারে না।
ইত্তেফাক/জেডএইচ
