সাভারে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ২

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৬:৫৯

সাভারে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে কাউন্দিয়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী রাতেই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুই বখাটে যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ‘কাউন্দিয়া এলাকায় বখাটে রায়হান, আলামিনসহ কয়েকজন যুবক ওই এলাকার এক মুদি দোকানদারের স্ত্রীকে কিছুদিন দিন যাবৎ কুপ্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করে আসছিলো। শনিবার রাতে দোকান শেষে স্বামী-স্ত্রী এক সাথে বাসায় ফেরার পথে ওই বখাটেরা রাস্তায় তাদের গতিরোধ করে। পরে বখাটেরা ওই দম্পতিকে রাস্তা থেকে তুলে পাশ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে স্বামীকে বেঁধে রেখে পালাক্রমে তার স্ত্রীকে ধর্ষণ করে।ঘটনাটি কাউকে না জানানোর জন্যও তাদের হুমকি দেয় ধর্ষকেরা। পরে ওই নারী রাতে স্বামীকে সঙ্গে নিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে কাউন্দিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত রায়হান ও  আলমিনকে গ্রেফতার করে।’

আরও পড়ুনঃ দখলের কবলে চৌমুহনী শহরের সরকারি পুকুরগুলোর অস্তিত্ব প্রায় বিলীন

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণকৃষ্ণ অধিকারী জানান, ‘গণধর্ষনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রধান দুই ধর্ষককে গ্রেফতার এবং ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/নূহু