সরকার নির্ধারিত নির্দেশনার পরও আলু দাম বাড়িয়ে বিক্রির অভিযোগে বৃহস্পতিবার পাইকগাছার সর্ববৃহত্ মোকাম কপিলমুনিতে তিন আড়ত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাতুল আলম। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়ত ব্যবসায়ী শেখ জাকির হোসেন, অসিত দে ও গফ্ফার গাজীকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় থানাপুলিশ ও আনসার সদস্য সমন্বয়ে যৌথ টিম উপস্থিত ছিল।
