গ্রামীণ সড়কের দুই পাশে সারি সারি মাচা। মাচাগুলো ভরে উঠেছে শাকসবজির সবুজ লতাপাতায়। কোনোটিতে ফুল এসেছে, আবার কোনোটিতে ফল ধরেছে। আর খাবার উপযোগী সবজি মাচাগুলো থেকে সংগ্রহ করছেন গ্রামের কিষক-কিষাণি। এ চিত্র সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর ব্লকের। উপকারভোগী মমতাজ আলী, মানিকসহ অন্য কৃষকরা জানান, সড়কের পাশে সবজি চাষ করে আমরা লাভবান হচ্ছি। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম জানান, গ্রামীণ সড়কের দুই পাশে পরিত্যক্ত জমিতে সবজি চাষে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। তারা নিজেরাই এসব সবজি তদারকি করছেন।
