মথুরাপুর ইউপির উপনির্বাচন ২০ অক্টোবর

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:২৯

বদলগাছী উপজেলার ২ নম্বর মথুরাপুর ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে ঘিলে প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা (নৌকা) এবং স্বতন্ত্র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হাদী চৌধুরী টিপু (ঘোড়া) ও মো. হেলাল হোসেন (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শফি উদ্দীন শেখ বলেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান দায়িত্ব থাকাকালীন গত ২৯ জুন মারা যান। এতে পদটি শূন্য হওয়ায় ঐ ইউপিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।