কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজে ভুয়া সনদে প্রভাষক পদে চাকরিরত সাবিরা খাতুনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকালে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নির্দেশক্রমে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক সাবিরা খাতুনকে আসামি করে কলেজের অধ্যক্ষ মো. শরিফ হোসেন বুধবার বিকালে কুমারখালী থানায় মামলা করেন।
কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমান সত্যতা স্বীকার করে জানান, প্রভাষক সাবিরা খাতুনের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও সরকারি অর্থ আত্মসাতসংক্রান্ত মামলা হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে। আসামি আত্মগোপন করায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
