জামালপুরের ইসলামপুরে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদী থেকে ইলিশ ধরায় দুই জেলেকে করাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় যমুনা নদীর সিন্দুরতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান।
এসময় তিনি ৫০০ মিটার কারেন্ট জালসহ আটক হালিম শেখ ও ফেরদৌস শেখ নামে দুই জনকে পাঁচ দিন করে বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন। এসময় উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা কামরুল হাসান উপস্থিত ছিলেন।
