ধর্ষণ ও নির্যাতন প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৩১

রংপুর, নওগাঁ, খাগড়াছড়িতে নৃ-জনগোষ্ঠির নারীসহ দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানী ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে ইনস্টিটিউট ফর এনভায়নমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহায়তায় ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম’ এ মানববন্ধনের আয়োজনে করে।

এতে শেরপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিওএ), কোচ ছাত্র সংগঠন পিলাচ, বর্মন ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন কবি-লেখক জ্যোতি পোদ্দার, শিক্ষক আবুল কালাম আজাদ, নৃ-জনগোষ্ঠির নেতা মনিন্দ্র চন্দ্র বিশ্বাস মলিন, মিন্টু বিশ্বাস, সুমন্ত বর্মন, রনি কোচ, কমিউনিস্ট নেতা সোলায়মান আহমেদ প্রমুখ।