অনলাইন শুটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মাশরাফি

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৩৯

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন আন্তর্জাতিক অনলাইন শুটিংয়ের আয়োজন করেছে। আগামীকাল অনলাইনে উদ্বোধন হবে। শুটারদের উদ্বুদ্ধ করতে ভার্চুয়ালি অনুষ্ঠানে উদ্বোধনে থাকবেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। আন্তর্জাতিক শুটিং নিয়ে গতকাল ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ এবং সদস্য খাজা ফয়সাল। এরই মধ্যে ভুটান, জাপান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া এই টুর্নামেন্টে খেলবে বলে জানিয়েছে। আরো দুই-তিনটি দেশ নাম পাঠাবে। কারণ মূল খেলা শুরু হবে ১৮ আক্টোবর। প্রত্যেক দেশ থেকে একজন পুরুষ এবং একজন নারী শুটার অংশগ্রহণ করবেন। বাংলাদেশ হতে আব্দুল্লাহ হেল বাকি এবং সৈয়দা আতকিয়া সুলতানা দিশা লড়াই করবেন।