দেলদুয়ারে কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৪৮

বাংলাদেশ কৃষকলীগের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোহেল আমিরকে আহ্বায়ক ও মোস্তফা মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে ১০ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষকলীগের ঢাকা বিভাগীয় সমন্বয়ক আবুল হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রেজাউল করিম রেজা, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি।