মহাসড়কে গাছের ডাল পড়ে দুপচাঁচিয়ায় বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির লাইন পরিদর্শক নিহত হয়েছেন। নিহতের নাম সুশান্ত কুমার সরকার (৪০)। তিনি কাহালুর মুরইল মাস্টারপাড়ার যোগেশ চন্দ্র সরকারের ছেলে। বগুড়া-নওগাঁ সড়কে মোটরসাইকেল গে বাড়ি ফেরার সময় বাজারদীঘি এলাকায় গাছের ডাল মাথায় পড়ে তিনি নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৫টায় বগুড়া-নওগাঁ সড়কের বাজারদীঘি এলাকায় সড়কের গাছ কাটার সময় সুশান্ত কুমার মোটরসাইকেলযোগে বগুড়া যাচ্ছিলেন। হঠাৎ করেই কর্তনকৃত গাছটি তার মাথার উপরে পড়লে তিনি গুরতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের ভাই শীতল কুমার বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুনঃ পরকীয়ায় হার মেনেছে মমতা! ফেলে যাওয়া শিশু এখন দাদীর কোলে
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মামলা দায়েরর কথা নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু

