তালায় কুড়িয়ে পাওয়া ‘মহারাজের’ দত্তক পেলেন শিক্ষক দম্পতি

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২২:৩৪

সাতক্ষীরার কালীগঞ্জে রাস্তার ধারে বাজারের ব্যাগ হতে উদ্ধার হওয়া সদ্যজাত ‘মহারাজ’ এর দত্তক পেলেন তালা উপজেলার রাঢ়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী চৌধুরী। শিশুটির বয়স মাত্র ১২ দিন। কুড়িয়ে পাওয়ার পর স্থানীয়রা শিশুটির নাম রেখেছিল ‘মহারাজ’।

গত মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঐ শিক্ষক দম্পতির কাছে আনুষ্ঠনিকভাবে শিশুটিকে হস্তান্তর করেন শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়েবুর রহমান।