অশান্তির জেরে স্ত্রী ও দুই কন্যাকে অ্যাসিড ছুড়ে আটক হলো যুবক

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪১

পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী ও দুই মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারলেন এক ব্যক্তি। পূর্ব মেদিনীপুর জেলায় শুক্রবার রাতে ঘটেছে এই ঘটনাটি। ২৫ বছর বয়সী ওই মহিলা ও তার দুই মেয়েকে অ্যাসিড ছুঁড়ে মারায় শনিবার অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘পূর্ব মেদিনীপুরের টাল্লা গ্রামে শুক্রবার তার স্ত্রী বাপের বাড়িতে যান। ২৮ বছর বয়সী অভিযুক্ত স্বামী দীনেশ মান্না সেই বাড়িতে উপস্থিত হন এবং স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারেন। অ্যাসিডে আক্রান্ত হন তাদের দুই কন্যাও।’

আরো পড়ুন: অপারেশন টেবিলে ঘুমিয়েও প্রশংসায় ভাসছেন চিকিৎসক

পুলিশ আরো জানায়, ‘দীনেশ মান্না একটি চা দোকানের মালিক। বেশ কিছুদিন ধরেই তার ও স্ত্রীয়ের মধ্যে পারিবারিক সমস্যা চলছিলো। অ্যাসিডে শরীরের অনেকখানি অংশ পুড়ে গিয়েছে ওই মহিলার। তার দুই শিশুও আহত। সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।’

ইত্তেফাক/বিএএফ