শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষ্যে গতকাল আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান এতে প্রধান অতিথি ছিলেন। ইউএনও বি এম রুহুল আমিন রিমনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, পিআইও সুদেব কৃষ্ণ, মত্স্য কর্মকর্তা রফিকুল আলম, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, আওয়ামী লীগ নেতা সুদ্বীপ ঘোষ বাসু প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় টেকসই উন্নয়নসহায়ক ভূমিকা রাখতে পারে। যথাসময়ে জনসচেতনতা সৃষ্টি ও সরকারি উদ্যোগ ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারে।
