আড়াইহাজারে তিন বালু ব্যবসায়ীকে কারাদণ্ড

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২২:৪৩

আড়াইহাজারে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে তিন জনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন এই সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন, নরসিংদীর পাইকারচর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ফিরোজ মিয়া, রূপগঞ্জের মৃত আমির হোসেনের ছেলে রিফাত ইসলাম ও বরিশালের অরবুনিয়া গ্রামের লিটনের ছেলে পারভেজ।

উপজেলা নির্বাহী অফিসার জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র আড়াইহাজারের মেঘনা নদীতে খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপনে খবর পেয়ে বুধবার রাতে তিন জনকে আটক করে সাজা দেওয়া হয়।