কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকভ পদত্যাগ করেছেন। নতুন প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই গতকাল পদত্যাগ করেন প্রেসিডেন্ট। নতুন নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী সাদির জাপারভককে মেনে নিলেও জনরোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন জিনবেকভ। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমার পদত্যাগের দাবিতে সাধারণ মানুষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হোক সেটা আমি চাই না।’ দেশটিতে গণবিক্ষোভের মুখে এর আগে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল বাতিল করতে বাধ্য হন জিনবেকভ। —রয়টার্স
