ধর্মীয় অনুভূতিতে আঘাত দর্জি দোকানির সাত বছরের কারাদণ্ড

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০০:৩২

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় সুজন দে নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১ হাজার টাকা জারিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।  রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের ১০ মে ‘জানা-অজানা’ নামে একটি ফেসবুক আইডি থেকে আসামি সুজন দে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর স্ট্যাটাস দেন। ঐ আইডি যে আসামি সুজন দের, তা তদন্তে প্রমাণ আসে। এ ঘটনায় রাঙ্গামাটির লংগদু থানায় সুজন দের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি তদন্ত করে ঐ বছরের ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ঐ অভিযোগপত্র আমলে নিয়ে আদালত ২০১৭ সালের ২৬ অক্টোবর সুজন দের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে।