আবরার হত্যা মামলায় আরেক ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০০:৩৩

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এ নিয়ে আদালতে তিন জন ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিলেন।  আগামী সোমবার মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। ঐ দিন দুজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন।

গত ১৪ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এরপর ৫ অক্টোবর থেকে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অভিযুক্তদের মধ্যে ২২ জন কারাগারে আছেন। তিন জন পলাতক। আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে তার লাশ হলের দ্বিতীয় তলার সিঁড়িতে ফেলে রাখা হয়।