ভারতের ইয়োগা রানী ডর্প-এর ব্র্যান্ড এমব্যাসেডর

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪৬

  নাছিমা খাতুন

 

ভারতের ‘মিস এলিট এশিয়া’ ২০১৮, ‘মিস ইন্ডিয়া গুডউইল ইন্টারন্যাশনাল’ ২০১৮ এবং ‘মিসেস জাতিসংঘ সুন্দরী’ খেতাব বিজয়ী ইয়োগা থেরাপিস্ট শ্বেওতা ওয়ার্প বাংলাদেশের জাতীয় এনজিও ডর্প-এর সাথে ‘বটম লাইনিং মা সংসদ’-এর ব্র্যান্ড এমব্যাসেডর হিসাবে সমঝোতাপত্র স্বাক্ষর করেছেন।

সম্প্রতি ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপাতে ও.পি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে ডর্প-এর প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান এবং ইয়োগা রানী শ্বেওতা ওয়ার্প-এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এ সময় ওয়ার্ল্ড কন্সটিটিউশন এন্ড পার্লামেন্ট এ্যাসোসিয়েশন (ডব্লিউসিপিএ) এর চেয়ারম্যান ড. গ্লেন টি. মার্টিন এবং ডর্প-এর চেয়ারম্যান আজহার আলী তালুকদার উপস্থিত ছিলেন।

ডব্লিউসিপিএ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে- ‘দ্যা ওয়ার্ল্ড পার্লামেন্ট এন্ড হিউম্যান রাইটস’-এ ডর্প-এর ১৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সম্মেলনে ডর্প-এর ‘কানেকটিং দ্যা ডিসকানেক্টস’ বাস্তবায়ন প্রক্রিয়ায় মাতৃত্বকালীন ভাতা কেন্দ্রীক ‘স্বপ্ন প্যাকেজ’ ‘মা সংসদ’ প্রতিষ্ঠা বিষয়ক আলোচনা এবং মগ মা সংসদসহ সংশ্লিষ্ট কার্যক্রম উপস্থাপন করা হয়। হরিয়ানা সোনিপাত ঘোষণাপত্র ২০১৮ এ বাংলাদেশে অনুশীলনকৃত তৃণমূল সংগঠন মা সংসদ স্থান পেয়েছে।

মুম্বাইয়ের বাসিন্দা শ্বেওতা ওয়ার্প ভারত-ইয়োগা কুইন মন-শরীর-সুস্থতা বিকাশে ইয়োগা প্রদর্শনসহ ডর্প-এর আনুষ্ঠানিক প্রচারের জন্য খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে।