‘মুজিব বর্ষের অঙ্গীকার, খাদ্য হবে দুর্বার’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে বিশ্ব খাদ্য দিবস-২০২০ উপলক্ষে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স শুক্রবার (১৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে তার বক্তব্যে বলেছেন, ‘পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকারের গৃহীত নানামুখী উদ্যোগ গ্রহণের ফলে কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। ধান, পাট, আলু, সবজি, ফলসহ মাছ ও মাংস উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্ব স্বীকৃত।’
আরও পড়ুন: তাড়াশে শামুক নিধনের মহোৎসব চলছে
তিনি আরও বলেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত হন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ মাদারীপুর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ইত্তেফাক/এএএম
