শুরু থেকেই এটা বড় একটা প্রশ্ন ছিল। দলে বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগ্যান থাকতে দিনেশ কার্তিক কেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করছেন! কার্তিক অধিনায়ক হিসেবে খুব ভালোও করতে পারেননি। দল গত সাত ম্যাচে তিনটিতেই হেরেছে। আর ব্যাট হাতে তার পারফরম্যান্স ছিল খুবই খারাপ। অবশেষে গতকাল কলকাতা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্তিকের বদলে অধিনায়কত্ব করবেন মরগ্যান। কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশুর বলেছেন, ‘কার্তিককে তার অবদানের জন্য ধন্যবাদ। আমরা ভাগ্যবান যে, দলে মরগ্যানের মতো নেতা আছে। কার্তিক ও মরগ্যান পরস্পরের সঙ্গে মিলে কাজ করবে।’
