বিকেএসপিতে করোনা আতঙ্কে বন্ধ করা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। বৃহস্পতিবার করোনার নমুনা নেওয়া হয়েছে উপসর্গ থাকা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের। গতকাল তাদের রিপোর্ট এসেছে। সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। কিন্তু পাঁচ জনের মধ্যে করোনার উপসর্গ রয়েছে। যুব দলের ম্যানেজার সজল চৌধুরী গতকাল সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ থেকে আবারও ক্যাম্প শুরু হচ্ছে না। নিকট ভবিষ্যতে কোনো সিরিজ, টুর্নামেন্ট নেই যুব দলের সামনে। অন্তত এই বছরে কোনো খেলা নেই। আগামী ফেব্রুয়ারিতে দুবাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে পারে যুব দল। তাই পুনরায় ক্যাম্প শুরুর তাড়া নেই। উপসর্গ থাকা ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং তাদের সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।
সজল চৌধুরী জানিয়েছেন, আজ আরেকবার করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা নেওয়া হবে। দ্বিতীয়বার রিপোর্ট দেখার পরই ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে চার সপ্তাহ থেকে কমিয়ে ক্যাম্পের মেয়াদ তিন সপ্তাহ করা হয়েছে।
