পূর্ণ সদস্যপদে চোখ যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:৪৪

আস্তে আস্তে যুক্তরাষ্ট্রে ছেলে ও মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়ছে। উপমহাদেশের বংশোদ্ভূতরা এবং ক্যারিবীয় অঞ্চল থেকে আসা ছেলেমেয়েরা আগে থেকেই খেলাটিতে ছিল। এখন কিছু স্থানীয় ক্রিকেটারও তৈরি হচ্ছে। এই সম্পদ কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্যে আইসিসির পূর্ণ সদস্যপদ আশা করছে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ জন্য তারা একটি রোডম্যাপ প্রকাশ করেছে। এই সদস্যপদ পাওয়ার লক্ষ্যে ২০২২ থেকে তারা দেশে একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ শুরু করতে চায়। এই করোনা মহামারির আগে তারা এ বছরই লিগটা শুরুর পরিকল্পনা করেছিল। এ ছাড়া আন্তর্জাতিক ভেন্যু বাড়াতে চায় তারা। এখন দেশটিতে একটাই আন্তর্জাতিক ভেন্যু-ফ্লোরিডাতে।