সিরাজদিখানে দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মালখানগরের আয়োজনে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার শ্রী শ্রী লক্ষ্মীকালী মন্দিরে আয়োজক সংগঠনের সভাপতি আসরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদের উপস্থিতিতে ২০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, সাংবাদিক কে এন ইসলাম বাবুল, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল ও এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি।
