রাজধানীতে গাড়ি চাপায় শিশুর মৃত্যু সড়ক অবরোধ

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০০:১২

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম রাব্বি (৮)। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জন্য দায়ী ইজিবাইকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শিশুটি বেড়িবাঁধ এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।