আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে অস্থায়ী কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আ. মজিদ।
সভায় নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি জেপি চৌদ্দদলীয় জোটের অন্যতম শরীক দল। জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের নির্দেশ মোতাবেক জেপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে জেলা জেপি খুলনা জেলার নয়টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।
আরও পড়ুনঃ ভারতীয় ভিসা মিলবে ব্রাহ্মণবাড়িয়া থেকে
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন। বক্তৃতা করেন জেলা জেপির সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসন হাওলাদার, সহসভাপতি ও সাবেক কমিশনার কেসিসি নজরুল ইসলাম, আ. সামাদ গাজী, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, চৌধুরী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, দিঘলিয়া উপজেলার সভাপতি এস এম জাকারিয়া, আসমা সিদ্দিকা সুমি, ডা. আ. রাজ্জাক, ডা. বেল্লাল হোসেন, আবুল হোসেন ঠাকুর প্রমুখ।
ইত্তেফাক/নূহু
