এটিএন বাংলায় আজ থেকে প্রচার শুরু হচ্ছে মেগা ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’। ধারাবাহিকটি রবি থেকে বৃহসপতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটির সংলাপ ও নাট্যরুপ দিয়েছন মাসুদুল হাসান শাওন এবং পর্ব পরিচালক হিসেবে আছেন রিন্টু পারভেজ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জে এস হিমি, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, ওয়াহিদা মল্লিক জলি, খালেকুজ্জামান, অবাক রিয়াদ, কোহিনুর আলম, তাজিন আহমেদ, মারুফ রহমান, ম আ সালাম, তন্দ্রা শ্রাবণ, পাভেল ইসলাম, কানিজ ফাতেমা কাষেম, হারুনুর রশীদসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে একটি কোম্পানীতে অনেক ক্যান্ডিডেটকে পার করে চাকরীটা পেয়ে যায় এহসান। সুযোগ পেয়ে যায় ঐ কোম্পানীর চেয়ারম্যানের সঙ্গে দেখা করার। মায়ের অনেক পুরানো ইচ্ছা এটা। চেয়ারম্যান আরমান চৌধুরীকে অনুরোধ করার পর সুযোগ মিললো এহসানের মায়ের দেখা করার।
