শারদীয় উত্সবের অনাড়ম্বর আয়োজন!

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৩০

 

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

করোনার কারণে কুলাউড়ায় এবার অনাড়ম্বরভাবে আয়োজন করা হচ্ছে শারদীয় দুর্গাপূজার। কুলাউড়া উপজেলার কাদিপুর শিববাড়ীর সর্ববৃহত্ পূজামণ্ডপের আয়োজক আচার্য পুলক সোম জানান, ঢাকের সংখ্যা, পশু বলি ও প্রসাদ বিতরণসহ অনেক কর্মসূচি হ্রাস করা হয়েছে। প্রতিমাশিল্পী আকাশ বাহাদুর জানান, প্রত্যেক মণ্ডপে ছোট প্রতিমা খুঁজছে, শিল্পীরা চাহিদা মতো ছোট প্রতিমা সরবরাহ করতে পারছেন না। ফলে প্রতিমাশিল্পীরা ক্ষতির আশঙ্কা করছেন। এছাড়া পূজা উপলক্ষ্যে বৈদ্যুতিক সাঁজসজ্জা এবং সংগীতানুষ্ঠানের আয়োজন বন্ধ করা হয়েছে। এদিকে নিরুত্তাপ আয়োজনে মৌসুমি ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন।