অ্যাম্বুলেন্সের সার্ভিস বন্ধ

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৩১

জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা

মেরামতের অভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে জলঢাকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি সরকারি অ্যাম্বুলেন্স। এতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস। এক রোগীর স্বজন জানান, আমার রোগীকে রংপুর নিতে হবে। এখন শুনছি এখানে অ্যাম্বুলেন্স নষ্ট। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবীর জানান, একটি নষ্ট হয়ে সার্ভিসিংয়ে আছে। অন্যটির রেজিস্ট্রেশন কাগজ সম্পন্ন না থাকায় ও অন্য সমস্যাজনিত কারণে বন্ধ আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, সরকারি অ্যাম্বুলেন্স মেরামতের অভাবে দরিদ্র মানুষ উন্নত চিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি দুঃখজনক।