চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
চৌহালীতে যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ নিধনকারী ২৪ জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতভর এ অভিযান পরিচালনা করে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন এ রায় দেন। পরে তাদের পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অভিযান চলাকালে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট ও ১০ কেজি মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে উপজেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ ও ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
