ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় শনিবার সকালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ২ নম্বর নদমুলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হেতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ইসরাফিল হাওলাদার (৪) ও তার চাচাতো ভাই আইউব হাওলাদার (৪)। নিহতদের চাচাতো বোন যুথী জানান, ইসরাফিল ও আইউব তাদের প্রতিবেশীর বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক ইমাম হোসেন মৃত ঘোষণা করেন। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
