গলাচিপায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:৩৫

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপায় পানিতে ডুবে অজ্ঞাত এক ব্যক্তির (৬২) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস গ্রামের রাঢ়ীবাড়ির জামে মসজিদের পুকুরে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পানিতে ডুবে মারা যাওয়া ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে।