জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত আরিফ মিয়াকে আটক করেছে পুলিশ। আটককৃত আরিফ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় (পুকুরপাড়) গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, শুক্রবার দুপুরে শিশুটির বাবা থানায় অভিযোগ করেছেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত আরিফকে তার বাড়ি থেকে আটক করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
