এইচএসসি পরীক্ষা ২০২০ প্রসঙ্গে

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:০৯

করোনার কারণে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এহেন অবস্থায় ২০২০ সালের এইচএসসির পরীক্ষার্থীদের বিনা পরীক্ষায় উত্তীর্ণ করার সরকারি সিদ্ধান্ত হয়েছে। এখন তাদের ফলাফলের গ্রেডিং নির্ধারণের কাজ চলছে। পরীক্ষার ফল প্রকাশের পরে তাদের উচ্চশিক্ষার ভর্তি কার্যক্রম শুরু হবে। পরীক্ষা ছাড়া উত্তীর্ণ করে দেওয়ার বিষয়টি কারো কারো জন্য হয়তো আনন্দদায়ক। কিন্তু বেশিরভাগ ছাত্রের জন্যই পীড়াদায়ক। পরবর্তী শিক্ষা ও কর্ম জীবনে এজন্য তাদের মাশুল দিতে হতে পারে। করোনা সংক্রমণ অব্যাহত থাকলেও অর্থনৈতিক প্রয়োজনে প্রায় সবকিছুই স্বাভাবিক হয়ে এসেছে। সরকারিভাবে অনেক বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। সে হিসেবে এইচএসসি পরীক্ষাটাও নেওয়া যেতে পারত। পরীক্ষার নম্বর ও সিলেবাস কমিয়ে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যথেষ্ট দূরত্ব বজায় রেখে সিটিং অ্যারেঞ্জমেন্ট—এসব প্রক্রিয়া অনুসরণ করে সম্ভাব্য ন্যূনতম সময়ে পরীক্ষা নেওয়া কিছুটা ঝুকিঁপূর্ণ হলেও তা অসম্ভব নয়। পরিশেষে, শিক্ষার্থীদের মানসিক, সামাজিক ও পেশাগত যন্ত্রণা থেকে মুক্তি দিতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।

মো. আশরাফুল ইসলাম

এসপিও, ডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট,

জনতা ব্যাংক লি., প্রধান কার্যালয়,

মতিঝিল বা/এ, ঢাকা ১০০০