আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলে আটক

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:১৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় রফিক নামের এক জেলেকে আটক করেছে উপজেলা মত্স্য বিভাগ ও নৌ-পুলিশ ফাঁড়ি। গতকাল মেঘনা নদী থেকে তাকে আটক করা হয়। আটককৃত রফিক বাঞ্জারামপুর উপজেলার বাহেরচর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। উপজেলা সিনিয়র মত্স্য অফিসার মাহমুদা আক্তার জানান, অভিযান চলাকালে ইলিশ শিকার অবস্থায় রফিককে আটক এবং ২৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। অভিযানের সময় জব্দ করা পাঁচ কেজি ইলিশ এতিম খানায় দেওয়া হয়। অভিযানে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ উপস্থিত ছিলেন। আটককৃত রফিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।