ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনা পজিটিভ শনাক্তের পর শুক্রবার রাত থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। চিকিত্সকরা জানান, করোনায় আক্রান্ত হলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। সবার দোয়া চেয়েছেন ড. হাছান মাহমুদ।
