ঝিনাইগাতীতে ট্রাকের চাপায় নারী নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

ঝিনাইগাতী-শেরপুরে ট্রাকের চাপায় মিনারা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মিনারা বেগম ঝিনাইগাতী উপজেলার হাঁসলিগাঁও গ্রামের মরহুম আশরাফ আলীর স্ত্রী। ঘটনাটি ঘটে ১৩ জানুয়ারি রবিবার বিকেলে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয় বাসীন্দারা জানায়, মিনারা বেগম ঘটনার দিন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন তার এক আত্মীয়কে দেখতে বাড়ি থেকে ইজিবাইকযোগে আসছিলেন। বাজিতখিলা বাজারে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইককে চাপা দেয়। এতে মিনারা বেগম ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্য ঘটে।

আরও পড়ুনঃ এসডিজি অর্জনে তরুণদের সম্মিলিত প্লাটফর্ম

খবর পেয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু