দৌলতদিয়ায় পার হওয়ার অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহন

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:৫৩

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

দৌলতদিয়ায় ঘাটসংকট ও শিমু?লিয়া-কাঁঠালবাড়ী নৌরু?টে বাড়তি যানবাহনের চা?পে গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন।

শ?নিবার বিকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় শতা?ধিক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে চার শতা?ধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে থাকতে দেখা গেছে। ট্রাকগুলো দিনের পর দিন সড়কে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। বর্তমানে দৌলতদিয়া প্রান্তের চারটি ফেরিঘাটের তিনটি ঘাট দি?য়ে পারাপার হচ্ছে যানবাহন। ৫ নম্বর ঘাটে চলছে মেরামত কাজ।