বিনোদন ডেস্ক
স্ট্রিমিং অ্যাপ ‘নেটফ্লিক্স’। সিনেমা ও ওয়েব সিরিজ দিয়ে পুরোবিশ্বে জনপ্রিয়তা পেয়েছে এটি। এবার বিশ্ব সঙ্গীতের নক্ষত্র বব ডিলানকে নিয়ে প্রমাণ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছে তারা। এটি পরিচালনা করবেন নির্মাতা মার্টিন স্কোরস।
দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে নিজের গান দিয়ে বিভিন্ন সময় আন্দোলন থেকে শুরু করে মানুষের মাঝে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন ডিলান। ‘মিস্টার ট্যাম্বুরাইন ম্যান’, ‘ওয়ান মোর কাপ অব কফি’, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা ডিলান। যিনি সঙ্গীতে নিজস্ব ধাঁচে অন্যরকমভাবে উপস্থাপন করেছেন শ্রোতাদের মাঝে। এছাড়া ডিলান তার অসাধারণ লেখার জন্য প্রশংসিত। এমনকি নোবেল পদক পর্যন্ত পান এই সঙ্গীতস্রষ্টা। বব ডিলানের ৭০ দশকের মিউজিক ক্যারিয়ার নিয়ে মূলত নির্মাণ করা হবে এই প্রমাণ্যচিত্রটি। ১৯৭৫ সালে আমেরিকায় বব ডিলান সঙ্গীতের যে জোয়ার বইয়েছেন সেগুলো উঠে আসবে এতে। প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘রোলিং থান্ডার রেভ্যু:বব ডিলান’।
