নিষেধাজ্ঞার সময় ইলিশ পরিবহন না করার আহ্বান

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০০:১৯

ইলিশ মাছ পরিবহনের নিষেধাজ্ঞার সময় কোনো পণ্যবাহী যানে ছোট-বড় ইলিশ মাছ পরিবহন না করার জন্য সব পরিবহন মালিক ও শ্রমিকদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান এক যুক্ত বিবৃতিতে বলেন, গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর  পর্যন্ত ইলিশ মাছের প্রজননের সময়। এই ২২ দিন কোনো ইলিশ মাছ কোনো পণ্যবাহী যানে পরিবহন করা যাবে না বলে যে নির্দেশনা সরকার দিয়েছে, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি সবসময়ই সরকারের এই নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে করবে। —প্রেস বিজ্ঞপ্তি