আপনি যদি বেকন (পাতলা করে কাটা শুকরের মাংসের ফালি) প্রিয় বা বেকনের সুগন্ধ নিতে পছন্দ করেন তাহলে আপনার জন্য দারুন সুখবর! যুক্তরাষ্ট্রের হরমেল ফুড কোম্পানি নিয়ে এসেছে অভিনব এক ফেসমাস্ক। এই মাস্ক পরলে পাবেন বেকনের সুগন্ধ।
এই সপ্তাহের শুরুর দিকে কোম্পানিটি সামাজিক মাধ্যমে 'ব্রিদেবল বেকন' ফেসমাস্ক বাজারে ছাড়ার ঘোষণা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা এই মাস্ক পরলে বেকনের চমৎকার গন্ধ পাবে।
কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়েছে, এই মাস্কটিতে 'অত্যাধুনিক বেকন স্মেল টেকনোলোজির' ব্যবহার করা হয়েছে। এটি পরলে যেকোন সময়েই বেকনের স্মেল পাওয়া যাবে। শ্বাস নিতেও হবে না কোন সমস্যা।
বেকনের ফ্যানরা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই লিঙ্কে রেজিস্ট্রেশন করে জিততে পারে অভিনব এই মাস্ক। নিউজ ব্রেক, সিএনএন।
ইত্তেফাক/এসআর
