‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ দিয়ে প্রথমবার জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। গতবছর ছবিটির দৃশ্যের কাজ শেষ হয়। বাকি ছিল শুধু গানের শুটিং। ছবিটির কাজ শেষ করতে দু-দিন ধরে গানের কাজ শুরু করেছেন নির্মাতা। এতে অংশ নিয়েছেন বাপ্পী ও অপু
মুম্বাইয়ে ব্যবসায়ী কাজল আনন্দের জন্মদিনের পার্টিতে যান একঝাঁক বলিউড তারকা। তাদের মাঝে ছিলেন করণ জোহর, গৌরি খান, ইমরান খানসহ অনেকে
ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজনের অংশ হিসেবে রাজধানীর আলিয়সঁ ফ্রঁসেজ সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘পঞ্চম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নারী চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিত্বদের অংশগ্রহণে গত ১১ ও ১২ জানুয়ারি সকাল ৯টা থেকে দিনব্যাপী কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বর্তমান বিশ্বে নারী নির্মাতা-কলাকুশলীদের অবস্থা ও কর্মতত্পরতা নিয়ে প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি তাদের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন বক্তারা
অবসরে বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। সম্প্রতি এক বন্ধুর বাসায় এমনই এক আড্ডার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন এই তারকা
০
