কলকাতার ইউটিউবে ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৯:৪৪

 

কলকাতার সহজিয়া ব্যান্ডের মূলগায়ক এবং সঙ্গীত পরিচালক দেব চৌধুরীও তাদের একজন। ২০১৮ সালে আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন শেষ রাতে দেব তার কৈশোরের রক আইকনকে স্মরণ করে একটা গান তৈরি করেন। ঠিক পরেরদিনই কলকাতার আকাশ আট চ্যানেলের ‘গুড মর্নিং আকাশ’ অনুষ্ঠানে শিল্পীর  স্মরণে গানটি দেব নিজে লাইভ গেয়েছিলেন। ‘ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু’ শিরোনামে আইয়ুব বাচ্চুর স্মরণে সেই গানটি গতকাল ইউটিউবে রিলিজ হয়েছে। গানের কথা, সুর, কণ্ঠ দিয়েছেন দেব চৌধুর। গানটির মাধ্যমে তিনি আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

জানান।